সুপ্রিম কোর্টে নথি চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের কাছে নথি চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতে শীর্ষ আদালতে বিশেষ শুনানি হয়। সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।
আদালত সূত্রে খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায় দুপুরে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করেছে। এর ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে সাক্ষাৎকারের নথি আনাতে হবে। সেই নির্দেশ স্থগিত হয়ে গেল।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার রাত ৮টায় স্বতঃপ্রণোদিত ভাবে বসে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। সেখানেই সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়।
কলকাতা হাই কোর্টে শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের চেম্বারে অপেক্ষা করবেন। এমনটাই জানিয়ে ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর সাক্ষাৎকারের প্রতিলিপি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, তা চেয়ে পাঠিয়েছিলেন তিনি। শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে ওই নথি পাঠাতে নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ নামা পাবেন না।

