জেলা 

দক্ষিণ ২৪ পরগনার ‘চক এনায়েত নগর তাজ ক্লাব’ এর উদ্যোগে দুস্থদের শীতবস্ত্র প্রদান

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন: ‘মানুষ হয়ে উঠুক মানুষের জন্য’এমনই ভাবনা নিয়ে গড়ে উঠেছে ‘চক এনায়েত নগর তাজ ক্লাব।’ এই ভাবনা নিয়ে তো ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বুধবার সন্ধ্যায় এই বিতরণ পর্বটি অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর থানার চক এনায়েত নগরের দর্জি পাড়ায়। পরিষেবা পেয়ে উচ্ছ্বসিত দুঃখী পরিবারের মানুষজন।

এদিন প্রায় ৩০০ পরিবারে মানুষদের মধ্যে দামি কম্বল বিতরণ করা হয় দুঃখী মানুষদের মধ্যে।

ক্লাবের প্রতিষ্ঠাতা বর্ষিয়ান প্রধান শিক্ষক আলহাজ গোলাম পাঞ্জাতন সাহেব। তিনি তার বক্তব্যে বলেন , নবীজি মানব সেবার লক্ষ্যে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল। তাঁর দেখানো আলোর পথকে পাথেয় করে সেবা মূলক কর্মকাণ্ডের লক্ষ্যে ‘চক এনায়েত নগর তাজ ক্লাব’ এর প্রতিষ্ঠা। আগামীতে অনেক কর্মসূচি নিতে চলেছে তাজ ক্লাবের তরুণেরা।

উপস্থিত ছিলেন এনায়েত নগর তাজ ক্লাবের সভাপতি শিক্ষক আলহাজ্ব গোলাম পাঞ্জাতন শেখ, সম্পাদক আলমগীর মোল্লা, প্রধান আবুল কালাম শেখ, সদস্য সাহানারা বেগম, সমাজসেবী আলহাজ্ব আবু সিদ্দিক, জিয়াউর রহমান শেখ, শিক্ষারত্ন আলহাজ্ব নূরনবী জমাদার, ক্লাব সদস্য জিয়াউর রহমান শেখ, কুতুব উদ্দিন শেখ, রহমাতুল্লাহ মোল্লা, হাবিবুল্লাহ মোল্লা, সাংবাদিক আজিজুল হক প্রমূখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ