জেলা 

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হলো ‘অঞ্চলে একদিন’

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি:   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে আজ ১২ই জানুয়ারী বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের রানীতলা থানার আখেরীগঞ্জ অঞ্চলে ” অঞ্চলে একদিন”কর্মসূচি দারুন সাফল্যে পালিত হয়।

অনুষ্ঠানটি “দিদির দূত”হিসাবে পরিচালনা করেন, ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৯টায় ভগবানগোলার আখেরিগঞ্জের টেকপাড়া দূর্গামন্দিরে “আশীর্বাদ প্রার্থনা”হয়। প্রার্থনা করেন উক্ত মন্দিরের পুরোহিত শ্রী অশোক কুমার পাড়ে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি হিন্দু মুসলমানদের নিয়ে বাঙলায় খুব ভালো কাজ করছেন। পুরোহিত আরো বলেন, দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট যে কাজ করতে পারেনি, মমতা ব্যানার্জি সেই কাজ করে দেখিয়ে দিয়েছেন।

বিধায়ক ইদ্রিস আলী বলেন,মহান হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এক ইতিহাস আছে।ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কোনদিন বিধর্মীদের ঘৃণা করেনি। তিনি বলে গেছেন, যত মত তত পথ। বিধায়ক ইদ্রিস আলী বলেন, হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। পুরোহিত বা মৌলভীদের রক্তের কোন তফাৎ নেই।তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক ব্যানাজীর নেতৃত্বে ধর্মে ধর্মে সমন্বয় চায়। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, “দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠান বা আজকের এই একদিন অঞ্চলে” কর্মসূচিতে বিজেপি সহ বিরোধীদের কাঁপুনি এসে গেছে, এবার তাদের মৃত্যু ঘন্টা বাজবে। আখেরীগঞ্জ এলাকায় আজকের কর্মসূচি রেকর্ড করার মতো কর্মসূচি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে দারুন সাড়া পড়েছে।

ব্লক সভাপতি আবদুর রৌফ বলেন, দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। তিনি আরও বলেন বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানাজীর নির্দেশে ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হচ্ছে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ,দু নং তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি কবিরুল ইসলাম, শিক্ষক আসরাফ জামাল, প্রধান তথা অঞ্চল সভাপতি সামসুল আলম,স্হানীয় তথা আখেরিগন্জ তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, প্রধান লুৎফা বিবি, অঞ্চল সভাপতি মুখতার হাসান, প্রধান গোলাম মুর্তজা, যুবনেতা ইয়াকুব হোসেন,ছাত্র নেতা ইব্রাহিম, তৌফিক হাসান সহ সমস্ত শাখা সংগঠনের নেতা নেত্রীবৃন্দ গন।

মন্দিরে হিন্দু মুসলিমদের উপস্থিতি , উলুধ্বনি, শিক্ষা প্রতিষ্ঠান, আলোচনা সভা, প্রতিষ্ঠান পরিদর্শন, মধ্যাহ্ন ভোজন, পঞ্চায়েত সংলাপ, জনসংযোগ সভা, অঞ্চল কর্মী সভা, নৈশভোজ, বাচ্চাদের লজেন্স বিতরণ, পুরোহিতকে বস্ত্র উপহার সহ সমস্ত অনুষ্ঠানগুলো দারুন ভাবে পালন করা হয়।

সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই।তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানাজীকে দেখে ভোট দেব। আনন্দে কাউকে কাউকে নাচতে দেখা যায়।রাফিনা ইয়াসমিন এর সংগীত সকলের মন কেড়ে নেয়। উল্লেখ থাকে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে শিবনগর বাজারের তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ