কলকাতা 

হাইকোর্টে যেসব আইনজীবী বিক্ষোভ দেখেছিলেন তাঁদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত সোম ও মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যেসব আইনজীবী বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।হাই কোর্ট সূত্রে খবর, মান্থারের নির্দেশের পরই শুরু হয়েছে শনাক্তকরণের প্রক্রিয়া। এদিকে, এজলাসের বাইরে বিক্ষোভের প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ ‘লইয়ার্স ফর জাস্টিস’ নামে আইনজীবী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। সংগঠনের সদস্যদের দাবি, এই ঘটনা আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে। যে বা যারা এই কাজ করেছেন তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

ঘটনার সূত্রপাত গত সোমবার। ওইদিন সকাল থেকে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে (Agitation) শামিল হন আইনজীবীদের একাংশ। তিনি এজলাসে এসেও বিক্ষোভের জেরে চলে যান। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?”

মঙ্গলবার সকালে আদালত খোলার পরও আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কটে অনড় থেকে শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। হাই কোর্টে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ে। এমনকী, যোধপুর পার্কে তাঁর বাসভবনেও পোস্টার পড়ে। আইনজীবীদের তাঁর এজলাসে যেতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনার জল গড়ায় বহুদূর। ইতিমধ্যে অবমাননার রুল জারি করা হয়। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয় কিছুটা।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ