‘খবরের স্পন্দন ‘পত্রিকার ১০ম বর্ষপূর্তিতে অনুষ্ঠান
বিদ্যুৎ ভৌমিক: ধনেখালির হিরণ্যবাটী গ্রাম থেকে প্রকাশিত ‘খবরের স্পন্দন ‘পত্রিকার ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে হিরণ্যবাটী গ্রামীণ শিল্প নিকেতনের পরিচালনায় আলিয়া বিশ্ববিদ্যালয়,কলকাতা ও তারকেশ্বর পরশের সহযোগিতায় সোমসপুর পীরতলায় রওশন আলি মল্লিক জুনিয়র হাই মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু ক্যাম্প ও অসহায় দুঃস্হ মানুষ জনের শীত বস্ত্র বিতরণ করা হবে ।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হবে ।উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট মানুষ জনের সমাবেশ থাকবে।সে কারণে এলাকার সকল স্তরের মানুষদের ওই মহতী অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করার সাদর আমন্ত্রণ জানিয়েছেন ‘খবরের স্পন্দন ‘পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক ।

