বারাসাতে,খেলার মাঠে,দিদির প্রচারে কর্মাধ্যক্ষ ফারহাদ
বিশেষ প্রতিবেদন, খড়িবাড়ি ; ফুটবল খেলার মাঠ যেমন সহবস্থান গড়ে তোলে, তেমনি প্রচারের বড় প্ল্যাটফর্ম হিসেবে রাজনৈতিক নেতাকর্মীরা ব্যবহার করে থাকে।

আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একাধিক সামাজিক প্রকল্প সাধারণ মানুষের যে উপকারে এসেছে তা মাঠে উপস্থিত দর্শকদের কাছে আরো একবার ঝালিয়ে নেন উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য রবিবার বারাসাত -২ ব্লকের দাদপুর অঞ্চলের পাকদাহ যুব সংঘের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়ে আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাবে বলে ফারহাদ জানান।

যেকোনো পরিস্থিতিতে স্থানীয় মানুষের সহযোগিতায় উন্নয়নমুখী কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া হবে বলে দীপ্ত কণ্ঠে তরুণ লড়াকু মুখ একেএম ফারহাদ জানান। শীতের বিকালে অসাধারণ খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে সকলের সামনে বার্তা তুলে ধরে দাদপুর অঞ্চলের উপপ্রধান তথা ক্রীড়া কমিটির আহবায়ক আব্দুল হাই। উপস্থিত ছিলেন যুব সংঘের সম্পাদক সাদ্দাম, সংগঠক লালটু,কর্মাধ্যক্ষ আছের আলী,মনিরুল ইসলাম,জামাল,কামাল সহ অন্যান্যরা।

