জিম মালিককে গুলি করে খুন দিল্লিতে!
বাংলার জনরব ডেস্ক : পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকায় এক জিম মালিক কে গুলি করে খুন করার অভিযোগ উঠল। গতকাল শুক্রবার নিজের অফিসেই গুলিবিদ্ধ হন ওই জিম মালিক খুনের পর খুনি অফিসের সিসিটিভির রেকর্ডার নিয়ে চলে যায় ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
নিহত ব্যক্তির নাম মহেন্দ্র আগরওয়াল (৪৫)। তাঁর একাধিক জিম, স্পা রয়েছে। জিমের সরঞ্জামও বিক্রি করতেন তিনি। তাঁর একটি জিমের মধ্যেই অফিস ছিল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ৩ সশস্ত্র যুবক আচমকা অফিসের মধ্যে ঢুকে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জিম মালিকের।
খুনের পর অফিসের মধ্যে সিসিটিভির রেকর্ডিং ডিভাইস নিয়ে পালিয়েছে আততায়ীরা। অফিসের আশপাশে আর যে সব সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। গোটা এলাকা ঘুরে দেখেন ফরেন্সিক দলের সদস্যরা।

