জেলা 

সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের প্রশিক্ষণ বারাসাতে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত :   উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে,আপদা মিত্র স্কিমে জেলা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন একশোর অধীক শিক্ষানবিশকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে। মানুষ বিপদে পড়লে তৎপরতার সঙ্গে পরিষেবা প্রদানের কৌশলগুলি আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দীর্ঘ কয়েক দিন যাবৎ।

ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে বৃহস্পতিবার আরও একবার শেষ পর্যায়ের কর্মশালায় উপস্থিত ছিলেন থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের উৎসাহিত করেন বারাসাত মহাকুমা শাসক সোমা সাউ, বিধায়ক শ্রী দেবেশ মন্ডল,জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,সহ অন্যান্যরা। উপস্থিত কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং মানুষের পাশে থেকে কাজ করা উৎসাহ যোগায়।রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে উৎসাহ যোগাচ্ছে তার ফলেই এই ধরনের কর্মসূচি গৃহীত হচ্ছে পুরো রাজ্যজুড়ে। জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের সদর্থক ভুমিকায় প্রশিক্ষণ প্রাপকদের পাশে সর্বদা সহায়তা করে চলেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ