ভুরকুন্ডা মাদ্রাসার অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন,অশোকনগর : শিক্ষাই পারে কোন জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুদীর্ঘকাল ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানব জাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে।কালের নিয়মে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত উঃ চব্বিশ পরগনা জেলার ভুরকুন্ডা এমদাদিয়া সিনিয়র মাদ্রাসায় বৃহস্পতিবার বাৎসরিক ঈসালে সওয়াব ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উঃ জুলুসে ফুরফুরা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওঃ ইসমাইল সিদ্দিকী বিশ্বশান্তি কামনায় দোয়া করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে চলেছে।উক্ত অনুষ্ঠানে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, তাঁর বক্তব্যে ভুরকুন্ডা মাদ্রাসার উত্তোরণের কাহিনী ফুটে ওঠে। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিক্ষা দিতে পারে সু-শিক্ষকরা।তাই শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিয়ে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বন্দোবস্ত করছে তা অনবদ্য।

একইসঙ্গে শিক্ষার্থীদের বিভিন্নরকমের সুযোগ সুবিধা এই সরকারের আমলে চালু হয়েছে,তার ফলেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগমনে স্বতঃস্ফুর্ততা এসেছে।এই মাদ্রাসা পরিচালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতি এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতে পাশে থাকার অঙ্গীকার করেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, স্থানীয় প্রধান শ্রী বৃন্দাবন ঘোষ, শাহজাহান মল্লিক,আবুল কাশেম, অনুষ্ঠানের আহ্বায়ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক, সভাপতি, মোঃ শুকুর আলী, সম্পাদক,আবু বক্কার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

