জেলা 

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা। আজ বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা নিয়ে মুশিদাবাদ মেডিকেল কলেজে মন্ত্রীকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তিনি সাগরদিঘী বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন।

বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভরতি হন তিনি। তড়িঘড়ি আইসিইউতে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা। তাতেও শেষরক্ষা হল না। ওই হাসপাতালেই প্রাণ হারান মন্ত্রী সুব্রত সাহা। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে চোখের জলে ভাসছেন তাঁর পরিবারের লোকজন। শোকস্তব্ধ রাজনৈতিক মহলও।

এদিকে সহকর্মীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিরোধী দলের বিভিন্ন নেতা-নেত্রীদের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।মন্ত্রীসভায় তাঁর এই সহকর্মীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ