কলকাতা 

মাধ্যমিকে ইংরেজির সহজ প্রস্তুতি নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অনুসন্ধান কলকাতার তিন দিনের অনলাইন কর্মশালা

শেয়ার করুন

নাফিসা ইসমাত : আজ শনিবার রাত সাড়ে আটটায় শুরু হতে চলেছে আসন্ন মাধ্যমিক পরীক্ষার ইংরেজির সহজ প্রস্তুতি শীর্ষক তিন দিনের অনলাইন কর্মশালা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিতে পারবে অনলাইনের এই কর্মশালায়। ইংরেজি বিভাগের দিকপাল মাস্টারমশাইদের তত্ত্বাবধানে তিন দিনের এই কর্মশালায় আসন্ন মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পত্রের সমস্ত দিক খুঁটিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অনুসন্ধান কলকাতার পরীক্ষা বিভাগের কো-অর্ডিনেটর বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। তবে বিশেষ করে ইংরেজির গ্রামার, রাইটিং এবং আনসিন অংশের প্রশ্ন ধরে ধরে করানো হবে বলে জানিয়েছেন দুর্গাপুর বিজরা হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন।

       ইংরেজি কর্মশালার মুখ্য পরিচালক প্রধান শিক্ষক কাজী          নিজামউদ্দিন

তিনদিনের এই ইংরেজি কর্মশালার শুভ আরম্ভ করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক সুবর্ণ কুমার দাস।

এই কর্মশালায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সকলকে অভিনন্দন এবং বিশেষ করে ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি ইংরেজির বিশিষ্ট শিক্ষক ও প্রধান শিক্ষক শেখ আলী আহসান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ