“সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভারতে কোনো একটি সম্প্রদায় একা লড়েনি, জনসমাজের সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন, ভারতবাসী হিসেবে আমার জীবনবেদ হল সংবিধান”, ভারতীয় গণতন্ত্র সংখ্যালঘু সমাজ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বললেন বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী
নিজস্ব প্রতিনিধি: সংখ্যালঘু দিবসের প্রাক্কালে আজ শনিবার স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ‘ভারতীয় গণতন্ত্র ও সংখ্যালঘু সমাজ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। কলকাতার কিরণ শংকর রায় রোডের হেস্টিংস চেম্বারে স্বরাজ ইন্ডিয়ার রাজ্য দপ্তরে আলোচিত এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী লোকসভা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী।
আমজাদ সাহেব তাঁর বক্তব্যের শুরুতেই দেশ এবং বিদেশের সংখ্যালঘুদের অবস্থান তাদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সর্দার আমজাদ আলি তাঁর বক্তব্যে গণতন্ত্রের ধারণা, বিশ্বের নানা দেশের সংখ্যালঘুদের কথা এবং আজকের ভারতে ঘটে চলা সাম্প্রদায়িক রাজনীতির নানা প্রসঙ্গ তুলে ধরেন।ভারতীয় গণতন্ত্রের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে বলতে গিয়ে সরকার আমজাদ আলী বলেন এ দেশের প্রতিটি পদক্ষেপে সংখ্যালঘুদের অবদান রয়েছে। এটা অস্বীকার করা যাবে না।তিনি বলেন, “সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভারতে কোনো একটি সম্প্রদায় একা লড়েনি। তখনকার জনসমাজের সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন। ভারতবাসী হিসেবে আমার জীবনবেদ হল সংবিধান।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য কল্যাণ সেনগুপ্ত, রাজ্য সভাপতি অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায়, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল প্রমুখ। অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দেন মাননীয় সর্দার আমজাদ আলির হাতে।

