Jamiat E Islami Hind : দেশের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে মূল্যবোধের প্রসার ঘটানোর লক্ষ্যে ৭৫ বছর ধরে জামায়াতে ইসলামী হিন্দ কাজ করে চলেছে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বললেন সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি মুহা সেলিম ইঞ্জিনিয়ার
সেখ ইবাদুল ইসলাম: জামায়াতে ইসলামী হিন্দের ৭৫ বর্ষ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন সর্বভারতীয় জামায়াতে ইসলামী হিন্দের সহ-সভাপতি ডঃ মুহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার। তিনি এদিন সাংবাদিকদের কাছে বলেন, স্বাধীনোত্তর ভারতে ১৯৪৮ সালে ১৬ই এপ্রিল জামায়াতে ইসলামী হিন্দের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে সময়ের বিচারে ৭৫ বছর পেরিয়ে যাওয়ার পর দেশের সামাজিক রাজনৈতিক এবং মূল্যবোধের শিক্ষার প্রসারে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সেলিম সাহেব দাবি করেন।
তিনি এদিন বলেন, জামায়াতের কর্মীরা প্রথম দিন থেকেই দেশের সংহতি ঐক্য সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করে চলেছেন। আমরা যেমন সমাজের বিভিন্ন স্তরের কাজ করছি, একইভাবে ছাত্রদের মধ্যে মূল্যবোধের শিক্ষার প্রসারে লক্ষ্যে ছাত্র সংগঠন তৈরি করা হয়েছে। অন্যদিকে মেয়েদেরকে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আমরা মহিলাদের জন্যও আলাদা সংগঠন তৈরি করেছি।

এক কথায় সংগ্রামের লক্ষ্যে মূল্যবোধের প্রসারে জামায়াতের কর্মীরা এবং জামায়াতে ইসলামী হিন্দ সমগ্র দেশ জুড়ে কাজ করে চলেছে।। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিশিষ্ট বুদ্ধিজীবী এবং জামায়াতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি মুহা সেলিম ইঞ্জিনিয়ার বলেন, দেশ এক সংকটের মধ্যে নিমজ্জিত দেশের গণতন্ত্র এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। একই সঙ্গে তিনি এও বলেন, এটা শুধু আমার কথা নয় বা আমাদের সংগঠনের কথা নয় দেশের বিশিষ্ট ব্যক্তিরাও একই কথা বলছেন গণতন্ত্র এখন সংকটে মুখে দাঁড়িয়েছে। ধর্মনিরপেক্ষতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সংবিধানের শাসন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে করণীয় কি সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের মধ্যে মেলবন্ধন করা সামাজিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা হিন্দু মুসলিমদের মধ্যে আরো বেশি সম্পর্ক স্থাপন করা একই সঙ্গে রাজনীতিবিদদের কাছেও আমরা যাব তাদের কাছেও আমরা বলব মূল্যবোধের রাজনীতির কথা ।
বিশিষ্ট চিন্তাবিদ ড. মোহাম্মদ সেলিম এক প্রশ্নের উত্তরে বলেন, রাজনীতিতে মূল্যবোধের শিক্ষা যদি না থাকে যদি মূল্যবোধ না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় দেশের মানুষ ভালো থাকতে পারে না দেশের মানুষকে শান্তি-শৃঙ্খলা সংহতির সঙ্গে থাকতে হলে সম্প্রীতির মধ্যে বিরাজ করতে হলে অবশ্যই মূল্যবোধের রাজনীতির প্রয়োজন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি বা আমিরে হালকা মাওলানা মুহা. রফিক জামায়াতে ইসলামী হিন্দের মিডিয়া সেক্রেটারি মশিউর রহমান, তাহিরুল হক, সাবির আহমেদ সুজাউদ্দিন আহমেদ প্রমুখ।

