জেলা 

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে মধ্যরাতে গ্রেফতার করল পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের হরদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা শ্যামল আদককে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে ।  শ্যামলের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক কাজে টেন্ডার নিয়ে বড়সড় দুর্নীতিতে যুক্ত। শনিবার রাতে হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে বলে হলদিয়া মহকুমা পুলিশ অফিসার জানিয়েছেন।হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রাহুল পাণ্ডে এ প্রসঙ্গে বলেন, ‘‘শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামলের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ জানান এক ব্যবসায়ী। তার তদন্তের জন্য তৈরি হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই অভিযোগের ভিত্তিতে শ্যামলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তিনি পুলিশের জেরায় হাজির না হওয়ায় শ্যামলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারি এড়াতে গোপন আস্তানায় গা ঢাকা দেন শ্যামল। এর পর জেলা পুলিশের তরফে শ্যামলের নামে হুলিয়া জারি করা হয়। সেই সময় তিনি দিল্লিতে ছিলেন বলে দাবি হলদিয়া পুলিশের।শ্যামলকে ধরতে বেশ কিছু দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি দল দিল্লিতে ঘাঁটি গেড়ে বসেছিল। অবশেষে শ্যামল হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। হাই কোর্ট থেকে তাঁকে সাময়িক রক্ষাকবচ দেওয়া হয়। অভিযোগ উঠেছে হাইকোর্টে রক্ষাকবচ থাকা সত্ত্বে শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে । যদিও জানা গেছে, অন্য একটি মামলায় সুতাহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ