দেশ 

১৫ বছর পর দিল্লি পুর নিগমের ক্ষমতা হারালো বিজেপি, বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো আপ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুর নিগমের ক্ষমতা ১৫ বছর পর হাতছাড়া হলো বিজেপির। দেশের নেতা মন্ত্রী সাংসদদের প্রচারে নামীয় দিল্লি পুর নিগম দখলে রাখতে পারল না বিজেপি। আম আদমি পার্টির কাছে কার্যত আত্মসমর্পণ করে নিল কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। মনে রাখতে হবে দিল্লি সরকার আম আদমি পার্টির হলেও তার অন্যান্য ক্ষমতা প্রায় সবটাই কেন্দ্রীয় সরকারের হাতে ফলে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেকটাই নামেই মুখ্যমন্ত্রী পদে বসে আছে বসে আছেন অরবিন্দ কেজরিওয়াল।

ওয়ার্ড সংখ্যার বিচারে গত বারের ভোটে আপের প্রাপ্তি ছিল ৪৮ (২৭০ আসনে ভোট হয়েছিল)। এ বার ২৫০ আসনের মধ্যে আপ জিতেছে ১৩৪টি আসন। ২০১৭-এর তুলনায় ৮৬টি বেশি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, আপ এ বছর পেয়েছে ৪২.২ শতাংশ ভোট। ২০১৭ সালের পুরভোটে আপ ভোট পেয়েছিল ২৬.২৩ শতাংশ।

Advertisement

শতাংশের বিচারে ভোট বেড়েছে বিজেপিরও। তারা পেয়েছে ৩৯.১২ শতাংশ ভোট, যা ২০১৭ সালে ছিল ৩৬.০৮ শতাংশ। ২০১৭-এর তুলনায় ভোট বাড়লেও, বিজেপির জেতা ওয়ার্ড ১৮২ থেকে নেমে এল ১০৪-এ। কংগ্রেস পেয়েছে ১১.৬৪ শতাংশ ভোট। গত ভোট পেয়েছিল ২১.০৯ শতাংশ। কংগ্রেসের ওয়ার্ড ছিল ৩০। এ বার তা নেমে এল ৯-এ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ