আন্তর্জাতিক দেশ 

সোমবার সকালে বঙ্গোপসাগরে ভূমিকম্প! কেঁপে উঠল পুরী, ভূবনেশ্বর বাংলাদেশের ঢাকা-কক্সবাজার সহ বিস্তীর্ণ এলাকা, সুনামীর সম্ভাবনা ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  আজ সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বঙ্গোপসাগরে অনুভূত হল ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে।

Advertisement

সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়।ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

বাংলাদেশের আবহাওয়া দফতরের এক জন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে। ভারতের একদম কাছে।যদিও ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও সূত্রের খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ