জেলা 

‘‘এখানকার সাংসদ সর্বভুক, তিনি কয়লা খান, বালি খান… স্কুলের ইউনিফর্ম খান, ৫০ হাজার চাকরি বেচেছেন’’ নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দুর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু কে বেইমান বলে কটাক্ষ করেন অন্যদিকে আজ শনিবার ডায়মন্ড হারবার এর কুলপির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে পাল্টা তোলাবাজ বলে অভিহিত করেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন,‘‘গুজরাটে ২৭ বছরের বিজেপি সরকার। তৈরি থাকুন। আবার লাড্ডু বিলি হবে। আমি যা ধরি তা শেষ করে ছাড়ি। স্টার্টিংয়ে না ফিনিশিংয়ে বিশ্বাস করি।’’

শুভেন্দু আরো বলেন, ‘‘কী করে করতে হয় আমি জানি। আমাদের যে সব কর্মীদের আহত করেছে, তাঁদের শুশ্রূষার দায়িত্ব আমার। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এর পর সভা করতে এলে আর ছোট গাড়িতে আসতে বলব না। পাঁচটি ট্রেন ভাড়া করতে বলব। আর হটুগঞ্জের মতো করলে… যদি ট্রেনের পাতের উপরে বসে আরপিএফের মার… অমবস্যা-পূর্ণিমায় কটকট করবে। ’’

Advertisement

বিরোধী দলনেতা এদিন রাজ্যের ডিজিপিকে আক্রমণ করে বলেন,‘‘অবমাননা মামলা করব হাই কোর্টে। ছাড়ার কোনও জায়গা নেই। মনোজ মালব্য মহোদয়, মমতা ব্যানার্জির ভাষায় উত্তম কুমার— আপনাকেও ছাড়ার কোনও জায়গা নেই। কনটেম্পট পিটিশন ফাইল হবে। যত গাড়ির কাচ ভেঙেছেন, সরকারের কাছ থেকে টাকা আদায় করব। যত জন আহত হয়েছেন, ক্ষতিপূরণ আদায় করব। কী করে করতে হয় আমি জানি।’’

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন,‘‘সুদ আসলে ফেরত নেব, দণ্ডসুদও আদায় করব।’’ তাঁর সংযোজন, ‘‘এখানকার সাংসদ সর্বভুক, তিনি কয়লা খান, বালি খান… স্কুলের ইউনিফর্ম খান। ৫০ হাজার চাকরি বেচেছেন।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ