কলকাতা 

নিউটাউনে বেসরকারি বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :  শিক্ষা,সংস্কৃতির পীঠস্থান হিসাবে বাংলা দেশের মধ্যে অন্যতম। সংস্কৃতিক ঐতিহ্য পরম্পরায় বর্তমান রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বস্তরের শিক্ষার্থীদের জনকল্যাণ যে অভিনবত্ব কর্মসূচি গ্রহণ করছে,তার দৃষ্টান্তস্বরূপ বলে দাবি করে একেএম ফারহাদ।

উল্লেখ্য শনিবার নিউটাউনে এক বেসরকারি বিদ্যালয়ে, বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমনে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক্সিবিশন ছিল নজরকাড়া। উক্ত অনুষ্ঠানে হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার কে খানান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ