জেলা 

ভাটপাড়ায় তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে গুলি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কালী পুজোর থেকে একদিন আগে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কংগ্রেসের ভাটপাড়ার যুবনেতা। তাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় যুব তৃণমূল নেতা রাজ পাণ্ডকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। রবিবার রাতে এলাকার কালীপুজোর মণ্ডপে বসে আড্ডা দিচ্ছিলেন রাজ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ ৩টি মোটরবাইক মণ্ডপের সামনে এসে দাঁড়ায়। এর পর শুরু হয় এলোপাথাড়ি গোলাগুলি। পুলিশ সূত্রে খবর, মোট ৬ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘রাত ১টা নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ৩টি মোটর বাইক এসে থামে। ২টি বাইক মণ্ডপের সামনে দাঁড়ায়। একটি কিছুটা দূরে। তার পরেই গুলি চালাতে চালাতে বাইকে স্টার্ট দেয়। তার পর আমরা পুলিশে খবর দিই। রাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’ তিনি আরও বলেন, ‘‘রাজের হাতে গুলি লেগেছিল। হাসপাতাল থেকে খবর পেলাম, গুলিটি অপারেশন করে বার করা হয়েছে।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ