তাজমহল সম্রাট শাহজাহান করেননি এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী মন্তব্য করলো জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক: তাজমহল শাহজাহান বাদশা তৈরি করেননি, তাই তাজমহল তৈরি করা নেপথের কাহিনী জানতে তাজমহলের ভিতর ২২ টি কামরার দরজা খোলার অনুমতি দেয়া হোক এ নিয়ে এর আগে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপির এক নেতা আজ সুপ্রিম কোর্টেও এই মামলা দায়ের করা হয় এবং শুনানি হয়। সুপ্রিম কোর্ট এই মামলা সরাসরি খারিজ করে দিয়ে বলেছে শুধুমাত্র প্রচারের লোভে বা পচার পাওয়ার জন্য এই ধরনের মামলা করা হয়েছে।
রজনীশ সিং নামের এক ব্যক্তির আবেদন ছিল, তাজমহলের বেসমেন্টে যে ২২টি ঘর সিল করে রাখা আছে, সেগুলি খুলে দেওয়া হোক এই স্থাপত্য নির্মাণের ‘আসল’ ইতিহাস জানতে। গঠিত হোক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। হাই কোর্ট তাঁর আবেদন নাকচ করে দিলে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে সুপ্রিম কোর্টও একই মত দিল। বিচারপতি এমআর শাহ ও এমএম সুন্দ্রেশের বেঞ্চের তরফে কার্যত ভর্ৎসনার সুরে বলা হয়েছে, ”হাই কোর্ট আপনার পিটিশন ডিসমিস করে কোনও ভুল করেনি। এমন আবেদন শুধুমাত্র প্রচারের স্বার্থেই করা হয়েছে।”

আসলে রজনীশের দাবি, তাজমহলের স্থানে ছিল তেজো মহালয়া। পৃথিবীর সপ্তম আশ্চর্য নিয়ে সম্প্রতি তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। হিন্দুদের একটি গোষ্ঠীর দাবি, সেখানে হিন্দু দেবদেবীর মূর্তি ছিল। এই বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
যদিও আগেই সব আলোচনায় জল ঢেলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছিল, তাজমহলের ভিতর কোনওদিনই হিন্দু মন্দির কিংবা দেবদেবীর মূর্তি ছিল না। হিন্দুত্ব গ্রুপের তেজো মহালয়ার দাবিও খারিজ করে দিয়েছেন ASI-এর আধিকারিক।

