জেলা 

তৃনমূলের নবী দিবস ও বিজয়া সম্মিলনীর সভায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের নেতারা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো আমতা স্নেহা উৎসব ভবনে।

এদিন আমতা ১নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি, প্রাক্তন কেন্দ্র সভাপতি তপন চক্রবর্তীর , প্রাক্তন কেন্দ্র যুব সভাপতি অভিজিৎ অধিকারী ,২০০১ সালের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রার্থী অশোক মাঝি।সদ্য প্রাক্তন যুব সভাপতি শেখ আব্দুল্লাহ নেতৃত্বে ও আহবানে আজ নবী দিবস উৎযাপন ও বিজয়ী সম্মিলন অনুষ্ঠিত হয় ।

Advertisement

এদিন কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে বিধায়ক নির্মল মাজির ও বর্তমান কেন্দ্রে সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করে বক্তব্যে শ্রী ধনঞ্জয় বাকুলি চ্যালেঞ্জ করে বলেন আমরা দলের জন্ম লগ্ন থেকে এই কেন্দ্রের বিভিন্ন অঞ্চলের গ্রাম সভার একনিষ্ঠ কর্মী ।

এই কেন্দ্রে দলকে প্রতিষ্ঠা করতে নিরলস পরিশ্রম করে দলের জয়ে ছিলাম।আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ডা নির্মল মাজি ও সি পি এম দল থেকে আসা এমন একজনকে দলের কেন্দ্র সভাপতি করা হয়েছে।কংগ্রেস দল থেকে আসা একজন ব্যক্তি এখন হয়েছে বিধায়কের মাথা।দলকে আজ দেউলিয়া করে দিয়েছে ।

ধনঞ্জয় বাকুলি এম এল এ কে চ্যালেঞ্জ করে বলেন সততা দেখাচ্ছেন।আরে আপনার কোটি কোটি টাকা কোথায় কি দুর্নীতি আছে সে সব তথ্য আছে আমার কাছে।প্রয়োজনে সে সব বের হবে।

শ্রী তপন চক্রবর্তী বলেন দালাল তোলাবাজদের দখলে চলে গেছে।আমরা আজ হাজার হাজার কর্মী জড়ো হয়েছি কোনও পদের জন্য নয় ,দলকে ভালোবেসে দিদিকে ভালোবেসে আমরা দলের পাশে ছিলাম এবং আছি থাকব।তবে ধান্দাবাজ তোলাবাজরা আজ যদি দলের মূল চালিকা শক্তি হয় তাহলে কেন্দ্রের দলের কর্মীরা তখন মেনে নেবে না।

আজ এই সমাবেশের মধ্যে দিয়ে সেই প্রতিবাদের প্রকাশ্য সূচনা বলে শ্রী অভিজিৎ ও শেখ আব্দুল্লাহ উল্লেখ করেন।

আজ এই সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রের ১৪ টি অঞ্চলের অসংখ্য কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ