জেলা 

মোবাইলের আসক্তি কমাতে খেলাধুলায় আগ্ৰহী হতে হবে বার্তা একেএম ফারহাদের

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোনের পরিবর্তে খেলাধুলা সরঞ্জাম ও বইপত্র তুলে দেওয়ার আহবান করে বিশিষ্ট শিক্ষক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

বৃহস্পতিবার বারাসাত শহর লাগোয়া কদম্বগাছি ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় ফারহাদ আরো জানায় শিক্ষার মানোন্নয়নে বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে শিক্ষা কল্যাণে অর্থ বরাদ্দ হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। পিছিয়ে পড়া সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার সঙ্গে সঙ্গে বিদ্যালয় ছুট বা ড্রপ আউটের সংখ্যা নিয়মিত হারে কমে আসছে।

Advertisement

শিক্ষা যত এগিয়ে আসবে,সমাজ তত উন্নত হবে,তাই উপস্থিত অভিভাবক কে তাদের ছেলেমেয়েদের পাশাপাশি সামগ্রিক সমাজকল্যাণে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান করেন একেএম ফারহাদ।

উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন মাদ্রাসার প্রধান শিক্ষক খালিদ সাহেব, ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মাহফুজার, অভিভাবক প্রতিনিধি ওয়াসিম আকরাম তাজ মোহাম্মদ, শহিদুল, রাকিবুল সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কয়েকশো অভিভাবক অভিভাবিকা ও শিক্ষার্থী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ