কবিতা: কাসিদা / আরেফা গোলদার
কাসিদা
আরেফা গোলদার
তোমাকে এঁকেছি দেখো আমি
কবিতার ছত্রে ছত্রে
Advertisement

হাসিটা তোমার মলাটবন্দি
প্রতিটি পত্রে পত্রে।

যে সকালে তুমি আমি
থাকবনা আর কেউ
চিরন্তনে থাকবে শুধু
ভালোবাসার ঢেউ।

হয়তো কোনো কিশোরী সেদিন
আমার কবিতা পড়বে
মুক্তোঝরা হাসিটা তোমার
ঝরঝর করে ঝরবে।

মুচকি হেসে প্রেমিক কোনো
মলাট খুলে দেখবে
তোমার আমার কাসিদায়
আশ্রয় করে বাঁচবে।
✍️আরেফা গোলদার

