জেলা 

আমি নই, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে ছিল সিপিএম, আমি শুধু সাধারণ মানুষের জমি ফিরিয়ে দিয়েছি মাত্র: মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইতিহাস বলছে সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা না হওয়ার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন দায়ী ছিল। মমতার তীব্র আন্দোলনের চাপে টাটা গোষ্ঠীর কর্ণধার সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরিয়ে নেন। আর সিঙ্গুরের এই আন্দোলন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জমি ফিরে পেয়েছিলেন এর কয়েক বছর পরেই তিনি বাংলার মসনদে বসেন।

কিন্তু তা এখনো অতীত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নয় নয় করে প্রায় ১২ বছর। এর মধ্যে কোন শিল্প তালুক তো দূরের কথা বরং বেকারত্বের দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উল্টো কথা বললেন তিনি বললেন সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পেছনে দায়ী ছিল পূর্বতন বামফ্রন্ট সরকার।

Advertisement

উত্তরবঙ্গ সফর রত মুখ্যমন্ত্রী বুধবার বলেন, ‘‘ট্যুরিজম এমন ভাবে করুন যাতে বিশ্বের মধ্যে প্রথম স্থান পায় বাংলার পর্যটন শিল্প। কোনও ভাগাভাগি এবং প্ররোচনায় পা দেবেন না। এক সঙ্গে থাকুন। কোনও ভঙ্গ-টঙ্গ নয়। আমরা চাই সঙ্গ।’’ আবার শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ এবং চাকরির দাবিতে চলা আন্দোলনের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘ঢেলে কাজ হচ্ছে রাজ্যে। ঢেলে কর্মসংস্থান হোক। আমরা কারও চাকরি খাব না। চাকরি দেব।’’

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ