ভারতীয় ক্রিকেটের মসনদ থেকে সরে গেলেন সৌরভ এলেন বিশিষ্ট ক্রিকেটার রজার বিন্নি
বাংলার জনরব ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ জামানা শেষ । আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিন্নি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এ বার চলবে বিসিসিআই। তাঁর সঙ্গে থাকছেন সচিব জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এত দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন অমিতপুত্র।
সৌরভ যে আর বোর্ড সভাপতি থাকবেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মনোনয়ন জমা না দেওয়ায়। সেই জায়গায় বিন্নীর বসাও এক প্রকার নিশ্চিত ছিল। এত দিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমল। এ বার তাঁর জায়গা নিলেন আশিস শেলার। তিনি মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক। ধুমলকে আইসিসি চেয়ারম্যান করা হল। সহ-সভাপতি হিসাবে থাকছেন রাজীব শুক্ল। দেবজিৎ শইকিয়া হলেন যুগ্মসচিব।
Advertisement


