জেলা 

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এবং রানীতলা থানায় শান্তি সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি:  মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই থানা ভগবানগোলা এবং রানীতলা থানায় আজ ১৫ই অক্টোবর শনিবার, আসন্ন শ্যামাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি সভা হয়। উভয় সভা সঞ্চালনা করেন যথাক্রমে ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দীপক হালদার এবং রানীতলা থানার আই সি শ্রী সৌম্যজিৎ মল্লিক।উভয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মহম্মদ, এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান, দুই নং ব্লকের সভাপতি আবদুর রৌফ, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাপ, আফরোজ সরকার,যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুনীল বাহালিয়া, প্রধান আলাউদ্দিন, প্রধান লুৎফর রহমান, অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, স্হানীয় বিশিষ্ট ব্যাক্তি, পন্চায়েত সমিতির সদস্য সদস্যা,জেলা পরিষদের সদস্যা সদস্য সহ পন্চায়েত প্রধান এবং সদস্য সদস্যা বৃন্দগন ।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সহযোগিতায় এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার এর নির্দেশে পুলিশ প্রশাসন বিশেষ করে ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার এবং রানীতলা থানার আই সি শ্রী সৌমজিৎ মল্লিক খুব ভালো কাজ করছেন।

উভয় সভা দুটিতে সকলকে ধন্যবাদ জানান সি আই শ্রী রজত দাস।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ