কলকাতা 

কয়লা পাচার মামলায় জোর ধাক্কা খেল সিবিআই, কলকাতা হাইকোর্টে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কয়লা পাচার কাণ্ডে জোর ধাক্কা খেলো সিবিআই আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিন পেয়ে গেল কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। বিকাশ মিশ্র কয়লা পাচার কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই। বিনয় কে বেশ কয়েক মাস ধরে সিবিআই খোঁজ করছে সূত্রের খবর তিনি নাকি দেশের বাইরে চলে গেছেন। এই অবস্থায় বিকাশ মিশ্রের জামিন পাওয়াটা সিবিআই এর কাছে সবচেয়ে বড় ধাক্কা বলে ওয়াকিবহল মহল মনে করছে। যদিও বিকাশ মিশ্রকে জামিন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্ট।

আজ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বেশ কিছু শর্ত দিয়েছে বিকাশকে। জামিনের শর্ত অনুযায়ী, আপাতত দেশ ছাড়তে পারবেন না বিকাশ। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে। তদন্তে সহযোগিতাও করতে হবে বিকাশকে। তদন্তকারী আধিকারিকরা যখনই ডাকবেন, তাঁকে যেতে হবে। থাকতে হবে কলকাতা পুর-এলাকার মধ্যে। কয়লাপাচার মামলার শুনানির সময় আসানসোল কোর্টে উপস্থিত থাকতে হবে। চিকিৎসার জন্য যদি কোথাও যেতে হয় বিকাশকে, তা হলেও নিতে হবে সিবিআইয়ের অনুমতি।

কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছিল বিনয়ের নাম। সেই বিনয়ের ভাই বিকাশকে দিল্লি থেকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় বিকাশ ছাড়াও ইসিএলের প্রাক্তন ও বর্তমান সাত জন কর্তা গ্রেফতার হয়েছেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিলেন। সেই মামলার শুনানির কথা ছিল গত ২৭ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন বিকাশ। তা খারিজ হলে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। প্রথম বার সেখানে জামিন নামঞ্জুর হয়।

সিবিআই অভিযোগ করেছে, কয়লা পাচারকাণ্ডে আর্থিক লেনদেনে ভূমিকা ছিল বিকাশের। দাদা বিনয়ের ব্যবসার হিসাব রাখতেন তিনি। জামিনে ছাড়া পেলে তিনিও দাদার মতো দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সিবিআই। আদালতে নিজেদের আশঙ্কার কথা জানায়। শেষ পর্যন্ত শুক্রবার জামিন পেলেন বিকাশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ