কলকাতা 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিএড প্রশিক্ষণরত শিক্ষার্থীদের পরিচালনায় মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসায় এক অভিনব ভূগোল বিষয়ে প্রদর্শনী

শেয়ার করুন

মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসায় এক অভিনব ভূগোল বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হলো। আলিয়া ইউনিভার্সিটির বিএড এর ছাত্র ছাত্রীদের পরিচালনায় বিশেষ করে সান্তনা দেবনাথ ও সাজিদুর রহমান এর নেতৃত্বে এক সুন্দর ভূগোল বিষয়ে প্রদর্শনী করা হয়।

সেভেন নাইন টেনের ছাত্র ছাত্রীরা নিজেদের প্রচেষ্টায় সান্তনা দেবনাথ এর সহযোগিতায় বিভিন্ন প্রকল্প তৈরি করে যেমন – জলচক্র, আগ্নেয়গিরি, পাহাড়- পর্বত , নদীর স্রোত, সোলার সিস্টেম , ম্যাপ , ১৯৮০ সালে বিদ্যালয়ের জায়গা কেমন ছিলো বর্তমানে সেই জায়গায় কেমন পরিবর্তন হলো এই সকল জিনিস প্রদর্শন করা হয়।

Advertisement

মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারাও এই প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁদের মধ্যে উপস্থিত প্রধান শিক্ষক আরাফাত আলী, সহ শিক্ষক মওলানা মহ আবদুল ওহাব, বি প্রকাশ মন্ডল, হালিম লস্কর, মৌমিতা চ্যাটার্জী মওলানা আবদুল হামিদ প্রমুখ।

প্রদর্শনী দেখার পর শিক্ষক শিক্ষিকারা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ভুয়সী প্রশংসা করেন এবং বিএড এর ছাত্র ছাত্রীদের ও প্রশংসা করেন, আগামীদিনে এই ছাত্র ছাত্রীরা যাতে করে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য দোয়া করেন এবং সেই সঙ্গে আগামী ১৪ নভেম্বর ২০২২ আরো একটি সুন্দর প্রদর্শনী সভা করার জন্য ঘোষণা করে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ