জগদীপ ধনকড় এর বিরুদ্ধে ১৭ বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা,তৃণমূলের অবস্থান স্পষ্ট নয়
বাংলার জনরব ডেস্ক :উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ এর প্রার্থী জগদীপ ধনকড় এর বিরুদ্ধে প্রার্থী দিল বিরোধী শিবির। রবিবার দিল্লিতে এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে বৈঠকে বসেন বিজেপি বিরোধী ১৭টি রাজনৈতিক দলের নেতারা।
বৈঠক শেষে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন পওয়ার। শনিবারই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে তাঁদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি।
Advertisement

বৈঠকে এসপি, ডিএমকে, জেএমএম শিবসেনা, সিপিএম, সিপিআই, ফব, এনসিপি-সহ ১৭টি রাজনৈতিক দল মার্গারেটের নামে সিলমোহর দেয়।

