কলকাতা 

সোমবার মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

শেয়ার করুন

বুলবুল চৌধুরী : আগামী সোমবার তিরিশে মেয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হবে। আজ মাদ্রাসা বোর্ডের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন এক প্রেস বিবৃতি জারি করে এ খবর জানিয়েছেন।

জানা গেছে প্রতি বছরের মতো এই বছর ফল প্রকাশের দিনেই ছেলেমেয়েরা মার্কশিট পেয়ে যাবে। করো না পরিস্থিতির পর এ বছরই প্রথম অফলাইনে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা হয়। তাই এ বছরের ফল সকলের কাছে আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ