দেশ 

Storm in Delhi: সোমবার সাতসকালেই ৯০ কিলোমিটার বেগে ঝড়ে কাঁপল দিল্লি, ‘ব্ল্যাক আউট’ হলো রাজধানী শহর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সকালে বিধ্বংসী ঝড় দিল্লিতে ।৯০ কিলোমিটার বেগে সেই ঝড়ে মুহূর্তেই ‘ব্ল্যাক আউট’ হয়ে যায় রাজধানী জুড়ে। ব্যাহত হয় বিমান চলাচলও। শেষে রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাঁদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন।

সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। প্রায় এক ঘণ্টা পর সাড়ে ছ’টা নাগাদ মৌসম ভবন জানিয়ে দেয়, দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও দু’ ঘণ্টা চলতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে।

Advertisement

গত কয়েক দিন ধরেই তীব্র গরমের দাবদাহে পুড়ছিল দিল্লি। এর মধ্যে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের উষ্ণতম শহর চুরুকেও ছাড়িয়ে গিয়েছিল। ৪৯ ডিগ্রি দিল্লির তাপমাত্রা হয়ে যায়। সোমবারের ঝড়বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি দিলেও অন্য ভোগান্তির মুখে পড়েছেন দিল্লির বাসিন্দারা।

সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বহু বিমান উড়তে না পারায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। টুইট করে এ কথা জানায় দিল্লি বিমানবন্দর। পরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো বিমানসংস্থাগুলিকেও দেখা যায় খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচল ব্যাহত হওয়ার কথা টুইট করে জানাতে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ