কলকাতা 

‘গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, সম্রাট আকবর,রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভারতবর্ষ গঠনের আলোচনা কখনই সম্পূর্ণ হয় না।’ অনুসন্ধান আয়োজিত রামমোহনের জীবন ও দর্শন আলোচনায় কাজী আবদুল ওদুদের এই কথা স্মরণ করলেন বিশিষ্ট ইতিহাসবিদ অমিত দে

শেয়ার করুন

সাহাবুল ইসলাম গাজীর প্রতিবেদন : অত্যন্ত সাড়ম্বরে ভার্চুয়াল মাধ্যমে পালিত হল রাজা রামমোহন রায়ের দ্বি- সার্ধশতবর্ষ জন্মদিবস উপলক্ষে বিশিষ্ট আলোচনা । অনুসন্ধান কলকাতা এবং রাজা রামমোহন লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুম এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে ব্রহ্মসংগীত গেয়ে শোনায় সপ্তাশ্ব ঘোষ। আলোচনার শুরুতে অনুসন্ধান কলকাতার পক্ষে বিশিষ্ট শিক্ষক মাননীয় নায়ীমুল হক আজকের অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন।

                      ইতিহাসবিদ অমিত দে

Advertisement

আজকের এই আলোচনাসভার অন্যতম আলোচক বিশিষ্ট আশুতোষ অধ্যাপক, ইতিহাস বিভাগ ,কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড.অমিত দে রামমোহনের ইসলামচর্চার তাৎপর্য ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যে তিনি প্রথমেই আজকের দিনে দাঁড়িয়ে কেন রামমোহন চর্চা আমাদের বেশি করে দরকার তা তুলে ধরেন। তিনি বলেন রামমোহন ধর্মচর্চার জন্য বিদ্যাচর্চা করেননি, সমাজ সংস্কারের উদ্দেশ্যে রামমোহন তুলনামূলক ধর্ম চর্চা করেছেন। নবজাগরণের প্রেক্ষাপট ভারতীয় সংস্কৃতির মধ্যে ছিল রামমোহন সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। ভারতীয় সংস্কৃতির মধ্যে যে বহুত্ববাদ, মানবসেবা, জীবসেবার আদর্শ এবং পার্শিয়ান সংস্কৃতির প্রসার ভারত গঠনে ভূমিকা নিয়েছিল রামমোহন রায় গুরুত্বের সঙ্গে তা বুঝে ছিলেন।

         লেখক ও শিক্ষা প্রশাসক গৌর খাঁড়া

এমনকি মুঘল সংস্কৃতি ভারত গঠনে গুরুত্ব পূর্ণ ভূমিকা নেয় । তিনি তাঁর বক্তব্যে বলেন গৌতম বুদ্ধ,সম্রাট অশোক, সম্রাট আকবর,রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভারতবর্ষ গঠনের আলোচনা কখনই সম্পূর্ণ হয় না। আজকে ভারতবর্ষে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনার যে প্রসার তাকে প্রতিরোধ করতে গেলে আমাদের হিন্দু মুসলিম মিলনের যে পরম্পরা সংস্কৃতি চর্চা ছিল ,তার প্রসার দরকার । সেখানে দাঁড়িয়ে রামমোহন চিন্তা চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। রামমোহনের ব্রহ্মসংগীত এর মধ্যে আমরা সেই মিল খুঁজে পাই। রামমোহন চিন্তা চেতনার মধ্যে নিজামুদ্দিন আউলিয়া, নওশাদ বিন সাদিক ,ফিরদৌসির প্রভাব আমরা দেখতে পাই । ভারতবর্ষে যে বহুত্ববাদের প্রচার-প্রসার , সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছিল রামমোহন তা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। যা পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় আমরা দেখতে পাই ।

         বিশিষ্ট সমাজসেবী প্রসূন গাঙ্গুলী

এদিনের অনুষ্ঠানে আর একজন বিশিষ্ট বক্তা বিশিষ্ট প্রশাসক ও লেখক গৌর খাঁড়া রামমোহনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন । এদিন অনুষ্ঠানে লন্ডন থেকে যোগ দিয়েছিলেন রামমোহন লাইব্রেরির সহ-সভাপতি এবং রাজা রামমোহন রিমেম্বারিং সোসাইটির সম্পাদক প্রসূন গাঙ্গুলী। লন্ডনে কিভাবে রাজা রামমোহনের সার্ধ দ্বিশত বর্ষ পালন করা হচ্ছে তা নিয়ে তিনি একটি কথিকা আমাদের শোনান। রামমোহন লাইব্রেরির এন্ড ফ্রি রিডিং রুমের সম্পাদক শঙ্কর ভট্টাচার্য মহাশয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন।

বিশিষ্ট কৃষি বিজ্ঞানী মতিয়ার রহমান খান

অবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং অনুসন্ধান কলকাতা মুখ্য পরামর্শদাতা অধ্যাপক মতিয়ার রহমান খান বলেন এই ধরনের অনুষ্ঠান আরো বেশি প্রয়োজন। বিশেষ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে রামমোহন রায়ের মত অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষদের জীবনাচরণ ও আদর্শ আরো ছড়িয়ে দেওয়া দরকার বলে জানান তিনি। এদিনের আলোচনায় মুখ্য অতিথিসহ উপস্থিত সকলকে এবং অনুসন্ধান টিমের সকলকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে কৌশিক সাধুখা, নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল, আখের আলী সর্দার,শর্মিষ্টা শীলসহ অনুসন্ধান কলকাতার সকল সদস্য বিশেষ ভূমিকা নেন।

             সাহাবুল ইসলাম গাজী

সমগ্র অনুষ্ঠানের সফল সঞ্চালনা করেন অনুসন্ধান কলকাতার সম্পাদক সাহাবুল ইসলাম গাজী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ