হুগলির মশাটে পলিক্লিনিকের উদ্বোধন
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা), হুগলী : আজ ১৭ ই এপ্রিল রবিবার চন্ডীতলা ব্লক১-এর অন্তর্গত মশাট বাজার ২৬ সি রোড, সকাল ১০ টায় সেখ মেডিকেল ও পলিক্লিনিক এর শুভ উদ্বোধন করল সেখ আজিজের পুত্র সেখ বাতিরুল ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গুনিজনেরা ও সাধারণ মানুষ। সেখ মেডিকেলের কর্নধার সেখ আজিজ জানালেন, তিনি তার ব্যবসার কাজে পশ্চিমবঙ্গের বাইরে থাকেন কিন্তু তার স্বপ্ন ছিল এই এলাকার সাধারণ মানুষ অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা পাওয়ার সাথে সাথে নায্য মূল্যে ঔষধ যেন পান সেটাই তার লক্ষ্য। বাচ্চাদের খেলাধূলার কথা মাথায় রেখে তাদের খেলাধুলার সরঞ্জাম নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যা সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
Advertisement


