জেলা 

ফ্রন্টপেজ পাবলিক স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ফ্রন্টপেজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীরা ভারতীয় মহাকাশ যানের মডেল থেকে শুরু করে স্বয়ংক্রিয় সেন্সর চালিত রাস্তার আলো, মানব হৃদপিন্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, অগ্নি লাভা, শব্দ তরঙ্গ দৈর্ঘ্য ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নি সতর্কীকরণ ব্যবস্থা, ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা, বায়ুদূষণ প্রতিরোধে বিজ্ঞানের বিশেষ ব্যবস্থা, জল সংরক্ষণ সহ নানা বিষয়ে অত্যাধুনিক মানের মডেল তৈরি করে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয়।

উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ইংরেজি মাধ্যম বিদ্যালয় ফ্রন্টপেজ পাবলিক স্কুলে সারাদিন জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। অভিভাবক অভিভাবিকারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রিন্সিপাল শেখ মুহাম্মদ শামীম, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ফ্রন্টপেজ বয়েজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক সৈকত প্রামাণিক, ফ্রন্টপেজ ফার্মেসি কলেজের প্রিন্সিপাল মোজাম্মেল হক প্রমূখ। প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ