কলকাতায় ডাঃ হাসান মির্জার ৯২ তম জন্মদিন পালন ও বিজ্ঞান সভা অনুষ্ঠান
এস রোজলিন:কলকাতা: কলকাতা সেন্ট্রাল বিপ্লবী লীলা রায় সভা ঘরে ডাঃ হাসান মির্জা -র ৯২ তম জন্মদিবস উপলক্ষে চিকিৎসা বিষয়ক বিজ্ঞান সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপিত হল। ডাঃ হাসান মির্জা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় এবং সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালের চিকিৎসকবৃন্দ ও ডাঃ এস সি দেব ও নমিতা দেব ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর মুম্বাই থেকে আগত ডাঃ রিচা শ্রীবাস্তব, হাওড়া থেকে ডাঃ আলিয়া, ডাঃ আসাদ আলী, লেখক ও সমাজ সেবিকা ডাঃ ইয়াসমিন, ডাঃ অর্ণব দত্ত, ডাঃ মনোজ মৈত্র প্রমূখ।
ডাঃ হাসান মির্জার ৯২ তম জন্মদিনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এবং হৃদয়স্পর্শী গানের মাধ্যমে এবং সুদৃশ্য কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সংস্থার সভাপতি এন সি সি এইচ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান ও অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ এ কে মোহিত বিশেষ কারণবশত অনুপস্থিত ছিলেন।
চিকিৎসায় সাকসেস কেস নিয়ে আলোচনা করেন ডাঃ ইয়াসমিন তিনি বলেন, এলার্জি রাইনাইটিস কিভাবে সহজে সারানো যায়, এবং শরীরে ফরেন বডি প্রবেশ করলে জ্বালা যন্ত্রণা হলে কোন মেডিসিন দিয়ে তা বের করা যায় এছাড়া হার্ট ডিজিজের ফার্স্ট স্টেজে কোন মেডিসিন কীভাবে ব্যবহার করলে রোগীর সুস্থতা ফিরবে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন । তিনি তাঁর নিজের লেখা মেডিসিনের বই নিয়েও আলোচনা করেন। এছাড়াও পালসাটিলা, বেলেডোনা ও থুজা মেডিসিনের সিম্পটম এর উপর কবিতা পাঠ করে শোনান । এদিন মঞ্চে ইনফার্টিলিটি সম্পর্কে এবং মেল ইনফার্টিলিটিতে স্পার্ম কাউন্ট ও মর্টালিটি কমে যাওয়ার কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ডাঃ ইনজামামুল হক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন ডাঃ সুপ্রিয়া রায় চৌধুরী, মোঃ শফিক উদ্দিন সাহেব। এদিন বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় বর্ধমান জেলার ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারপতি কাজী মোহাম্মদ রফিক ,ডাঃ কিংশুক গোস্বামী, অধ্যাপক সৈয়দ আফসার আলী প্রমুখ কে। সকল অতিথি বৃন্দের হাতে সম্মাননা তুলে দেন ডাঃ এন হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কিংশুক গোস্বামী সহ জেলার অন্যান্য চিকিৎসকরা। দূর দূরান্ত থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে, কবিতা পাঠ, গান ও আলোচনায়, আরো কম খরচে ও সহজে সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথির উপকারিতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও চিকিৎসা আরও উৎকর্ষতা ও গ্রামীণ চিকিৎসকদের সসম্মানে চিকিৎসার লক্ষ্যে আলোচনা মাধ্যমে অনুষ্ঠানটি অসাধারণ দিকনির্দেশনা রাখে।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ আসাদ আলী এবং অনুষ্ঠানের পরিচালনা করেন ডাঃ এন হক।

