কলকাতা 

অনলাইনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬-তম জন্মবর্ষ উদযাপন করছে অনুসন্ধান সোসাইটি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উনিশ শতকের সমাজসংস্কারক ও শিক্ষাব্রতী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬-তম জন্মবর্ষ উপলক্ষে এক বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংস্থা অনুসন্ধান সোসাইটি। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই ভার্চুয়াল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ বছরের মূল আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে—মানবিক ও আধুনিক মননশীলতার শ্রেষ্ঠ কারিগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর খুদে পড়ুয়াদের সূচনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। প্রারম্ভিক কথনে অংশ নেবেন ড. শশাঙ্ক শেখর মন্ডল এবং স্মারক বক্তৃতা দেবেন প্রধান অতিথি অধ্যাপক ড. অমিত দে। এ ছাড়া সমাপ্তি ভাষণ দেবেন ড. অমরেন্দ্র মহাপাত্র এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী গৌরাঙ্গ সরখেল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন শ্রী জহর লাল নাইয়া। সাংস্কৃতিক পর্বে বেস আন-নূর মডেল স্কুলের ছাত্রীদের সমাপ্তি সঙ্গীত পরিবেশিত হবে।

এই জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য একটি অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি দুটি বিভাগে বিভক্ত—পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য ‘আমাদের বিদ্যাসাগর’ (২০০ শব্দ) এবং দ্বাদশ শ্রেণীর জন্য ‘বর্ণপরিচয় থেকে শিক্ষার প্রসার: সকলের উন্নতি চিন্তায় বিদ্যাসাগর’ (৩০০ শব্দ)। প্রতিযোগীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (7687021123) লেখা পাঠাতে বলা হয়েছে এবং মূল অনুষ্ঠানে নাফিসা ইসমাত এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ