কলকাতা 

শিক্ষকদের সম্মান, শিক্ষার উন্নয়নে নতুন অঙ্গীকার বললেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি টিচার্স’ সেল, পশ্চিমবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হল Teachers’ Meet & Felicitation Ceremony। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য্য-সহ শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা এবং টেকনিক্যাল এডুকেশনের মন্ত্রী হরে কৃষ্ণ বেড়া এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী কৌশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষকদের সমাজ গঠনে অসামান্য অবদানের কথা তুলে ধরে তাঁদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন,

একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সর্বাগ্রে। তাই তাঁদের প্রাপ্য সম্মান, নিরাপদ কর্মপরিবেশ এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও ছাত্র-শিক্ষকবান্ধব করে তোলার লক্ষ্যে ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগ নেওয়ার বার্তাও উঠে আসে এই সম্মেলন থেকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ