কলকাতা 

কোন শিল্পপতিকে বাঁচাকে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে মোদিকে প্রশ্ন অভিষেকের

শেয়ার করুন

শুক্রবারই অমিত শাহ কলকাতা থেকে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন। অভিষেকের অভিযোগ, বাংলাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয়েছে।

ছাব্বিশে বঙ্গজয়ের লক্ষ্যে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে বিজেপি প্রকাশ করেছে সংকল্পপত্র বা ভরসার শপথ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা থেকে তা প্রকাশ করার পাশাপাশি তৃণমূল সরকারকে নিশানা করে যথেষ্ট আক্রমণাত্মক বক্তব্য পেশ করেছেন। তৃণমূলের অভিযোগ, শাহর ভাষণ থেকে স্পষ্ট যে বাংলার পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে তুলনা করেছেন। আর তাতেই তীব্র আপত্তি রাজ্যের শাসকদলের।

Advertisement

শুক্রবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন। তাঁর সরাসরি প্রশ্ন, ”শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? কোন শিল্পপতিকে বাঁচাকে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে? যখন বাংলাদেশে চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হয়েছিল, তখন দিল্লি কোন ভূমিকা নিয়েছে?”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ