জেলা 

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া! মৃত এক

শেয়ার করুন

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দলের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের স্থানীয় নেতা-কর্মী। তবে এবিষয়ে পুলিশের তরফে এখনও কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি। মেলেনি মৃত ও আহতদের পরিচয়ও।

বারবার স্রেফ অশান্তির কারণে চর্চায় এসেছে ভাঙড়। রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। প্রাণহানির ঘটনাও নতুন নয়। ভোটের (West Bengal Assembly Election) দামামা বাজতেই স্বাভাবিকভাবেই নজরে ওই এলাকা। বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar Violence)। জানা যাচ্ছে, রাতে আচমকা ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়ার এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। রাতেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, বিস্ফোরণের পর এক এসএফআই কর্মীকে বেধড়ক মারধরও করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঠিক কী ঘটেছে, কার মৃত্যু হয়েছে, কতজন আহত তা স্পষ্ট করেনি পুলিশ।

Advertisement

স্থানীয় আইএসএফ নেতৃত্বের অভিযোগ, ভাঙড়ের ওই বাড়িতে নাকি বোমা তৈরি করা হচ্ছিল। সেখানে বোমা তৈরির মশলা মজুতও করা ছিল। কোনওভাবে তা থেকে বিস্ফোরণ ঘেট। আইএসএফের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের কর্মী-সমর্থক। তবে এই ঘটনায় এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ