জেলা 

শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ‘২৬ সোমবার হুগলির চকতাজপুর ফুরফুরা শরিফের অদূরেই, শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন চকতাজপুর হাজি এলাহী বক্স মাদ্রাসায় বাৎসরিক নবী দিবস ও ছাত্রছাত্রীদের গজল,আবৃত্তি, কেরাত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ওতৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রের সহ সভাপতি ও অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না,সম্মানিয় অতিথি মৌলানা আব্দুল খালেক সাহেব,মাদ্রাসার সম্পাদক সানি মহাঃ নাসিম।,ওয়েষ্ট বেঙ্গল সিদ্দিকীয়া গার্ল্স হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা সু কন্যা দত্ত,সম্মানিয় শিক্ষক ও শিক্ষিকাগন আরো অনেকে। বক্তাদের বক্তব্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা ফুটে ওঠে নবীন প্রজন্মের কাছে সুন্দর বার্তা দেয়া হয় হিংসা ভেদাভেদ দূরীভূত হোক এবং শান্তি প্রতিষ্ঠিত মানুষের মধ্যে ভালোবাসা গড়ে তোলাটাই আগামী প্রজন্মের কাছে বড় একটা চ্যালেঞ্জ আরো বলা হয় দেশের অশান্তি তৈরি করার জন্য মাথা চাড়া দিয়েছে। আমরা শান্তি কামিনী মানুষ আমরা চাই সমস্ত দেশবাসী, শান্তি পথ অবলম্বন করে চলুক। সবার মধ্যে সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা অটুট থাকুক। দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।সমাপ্তি ঘোষনা করেন স্কুলের প্রধান শিক্ষক সেখ মহাঃ সামাদ সাহেব।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ