জেলা 

মুর্শিদাবাদের জনপ্রিয় তৃণমূল নেত্রী শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্যের পদ ছেড়েই কংগ্রেসের যোগ দিচ্ছেন!

শেয়ার করুন

বুলবুল চৌধুরী :  হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে মুর্শিদাবাদ এর পরিস্থিতি ক্রমশই শাসকদলের কাছে ঘোরালো হয়ে গেছে। সংখ্যালঘু দিবস পালন করার জন্য সংখ্যালঘু কমিশনকে নির্দেশ দিলেও প্রকৃত অর্থে মুর্শিদাবাদের মানুষের মন জয় করতে পারছে না শাসক তৃণমূল কংগ্রেস। দলের তৃণমূল স্তরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। হুমায়ুন কবিরের পর মুর্শিদাবাদ জেলার সবচেয়ে পরিচিত মুখ সাংবাদিক লেখক এবং একটি কলেজের শিক্ষিকা শাহনাজ বেগম তৃণমূল কংগ্রেস আগেই ছেড়েছিলেন। তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন আজ তিনি কংগ্রেসের যোগ দিচ্ছেন।

এর ফলে মুর্শিদাবাদের কংগ্রেসের শক্তি যে আরও বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে যেভাবে জনপ্রিয় নেতা-নেত্রীরা অন্য দলে চলে যাচ্ছেন কিংবা নতুন দল করার কথা ঘোষণা করছেন তার ফলে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থা আরো খারাপ হবে বলে মনে করা হচ্ছে। টেলিফোনের সাক্ষাৎকারে সাহানাজ বেগম বাংলার জনরবকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাজ করতে পারছিলাম না সেই কারণে কংগ্রেস এর যোগ দিতে চলেছে। কংগ্রেস আমার বহু পুরনো দল আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল এই দল থেকে। সুতরাং সেই দলে যোগ দিতে আমার কোন অসুবিধা নেই। আজ রাতে শাহনাজ বেগম বাংলা জনরবকে অনলাইন সাক্ষাৎকার দেবেন বলে, আশ্বাস দিয়েছেন। হুমায়ুন কবির ও সাহনাজ বেগমের মত হেভি ওয়েট নেতারা তৃণমূল ছাড়ার পর স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের উপরে তার প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। এমনকি দলের নিচু তলার কর্মীদের একটা বড় অংশ কংগ্রেসের যোগ দিচ্ছে বলে জানা গেছে। এর ফলে কার্যত মুর্শিদাবাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। শোনা যাচ্ছে বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক এবার কংগ্রেসের যোগ দিতে পারেন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ