জেলা 

বিহার থেকে কলকাতাগামী বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা গ্রেফতার চার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিহারের ভাগলপুর থেকে কলকাতা গামী একটি যাত্রীবাহী বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এই টাকার কোন সূত্র না পাওয়ায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারির কাছে পালসিট টোল প্লাজায় গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ রাজ সাড়ে বারোটা নাগাদ। তারপরই ভাগলপুর থেকে আসা কলকাতা গামী ওই বেসরকারি বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বিহার বিধানসভা নির্বাচনের আগে এই টাকা উদ্ধার নিঃসন্দেহে রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস এবং নবীনকুমার সিংহ। এঁরা সকলেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। নবীন এবং বাবলু বাসের চালক, কৃষ্ণ খালাসি এবং শম্ভুনাথ যাত্রী ছিলেন। মনে করা হচ্ছে, টাকার বিষয়ে চার জনই জানেন। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল, কার কাছে পৌঁছনোর উদ্দেশে এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও জানা যায়নি। তদন্তের প্রয়োজনে চার জনকেই হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ