কলকাতা 

খাস কলকাতা শহরে বাংলাদেশী বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ হিন্দিভাষী ব্যবসায়ীদের। এ নিয়ে শিয়ালদহ চত্বরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। গুরুতর জখম ৪ ছাত্র। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা।

জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্র শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকান কিছু কিনতে গিয়েছিলেন। দরদাম নিয়ে দোকানির সঙ্গে বচসা বাঁধে বলে অভিযোগ। এরপর হস্টেলে ফিরে যান ছাত্র। কিছুক্ষণ পর সহপাঠিদের নিয়ে ফের ওই দোকানে যান। তখনই অশান্তি চরম আকার নেয়। এলাকার হিন্দিভাষী ব্যবসায়ীরা ওই যুবকদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Advertisement

চার ছাত্র গুরুতর জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাতেই তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ভিনরাজ্যে বাংলা বলায় শ্রমিকদের বাংলাদেশি তোপ দেগে অত্যাচারের অভিযোগ উঠছে। এসবের মাঝে খাস কলকাতায় এহেন ঘটনা বহু প্রশ্ন তুলে দিচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর বাংলাদেশী সন্দেহে অত্যাচার হচ্ছে এই প্রেক্ষাপটে খোদ পশ্চিমবাংলার রাজধানী কলকাতাতে বাংলাভাষী ছাত্রদের উপর আক্রমণ নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন এমনটি বাইশে আগস্ট প্রধানমন্ত্রী সভা ও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই প্রেক্ষাপটে খোদ কলকাতা শহরে যখন বাংলাভাষীরা আক্রান্ত এদেশের নাগরিকরা আক্রান্ত তখন প্রশ্ন উঠছে তাহলে কি পশ্চিমবঙ্গেও বাংলাভাষীরা নিরাপদ নয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ