রাজ্যের ওবিসি তালিকা সংক্রান্ত সুপ্রিম স্থগিতাদেশকে স্বাগত জানাই, রাজ্য সরকারকে সঠিকভাবে শ্রেণিবিন্যাস করতে হবে : হাকিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : সুপ্রিম কোর্ট আজ রাজ্য সরকারের ওবিসি তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। এসডিপিআই এই রায়কে স্বাগত জানায় এবং এটিকে সামাজিক ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করে।
রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণিগুলি ন্যায্য প্রতিনিধিত্ব পাওয়া তাঁদের সাংবিধানিক অধিকার, রাজ্য সরকার যে প্রয়াস নিয়েছে, তা হাইকোর্টে বাধার সম্মুখীন হলেও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। তবে শুধু আইনি লড়াই যথেষ্ট নয়, রাজ্য সরকারকে আরও সংবেদনশীল ও সুনির্দিষ্টভাবে শ্রেণিবিন্যাসের কাজ করতে হবে।
এসডিপিআই রাজ্য সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছে—
1. অসংরক্ষিত আসনে এস সি, এস টি এবং ওবিসি সহ সবাইকে সুযোগ দিতে হবে। তারপর সংরক্ষিত আসনে এস সি, এস টি এবং ওবিসিদের গ্ৰহণ করতে হবে।
2. ওবিসিদের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড এবং মোর ব্যাকওয়ার্ড আলাদা তালিকা করতে হবে।
পূর্বের ব্যাকওয়ার্ড তালিকা এবং মোর ব্যাকওয়ার্ড তালিকা পরিবর্তন করা চলবে না।
মোর ব্যাকওয়ার্ড তালিকা থেকে যাদের ব্যাকওয়ার্ড তালিকায় নিয়ে যাওয়া হয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে।
৩. সংরক্ষণের ভিত্তি হতে হবে কেবলমাত্র সামাজিক ও শিক্ষাগত পশ্চাৎপদতা।
4. ওবিসিদের জন্য বাংলায় সংরক্ষণ ২৭% করতে হবে (বর্তমানে ১৭%)। অতিরিক্ত ১০% সংরক্ষণ ‘OBC A’ ও ‘OBC B’-এর মধ্যে সমানভাবে বিভক্ত করতে হবে।
5. ক্রিমি লেয়ার ব্যবস্থা বাতিল করতে হবে।
6. বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণ চালু করতে হবে।
7. রাজ্যের তালিকা ভুক্ত সমস্ত ওবিসিদের কেন্দ্রীয় ওবিসি তালিকার আওতায় আনতে হবে।
সংরক্ষণ কেবলমাত্র রাজনৈতিক স্বার্থের বিষয় নয়—এটি একটি সাংবিধানিক অধিকার ও সামাজিক ন্যায়ের ভিত্তি। সরকারকে অনগ্রসর শ্রেণিগুলির উন্নয়নে কার্যকর ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। উপরোক্ত দাবি গুলি শুধুমাত্র সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার নয়। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ও সমাজকর্মীদের সর্বসম্মতিক্রমে গৃহীত দাবি। রাজ্য সরকারকে অতি দ্রুত শ্রেণিবিন্যাস করতে হবে দাবি সামনে রেখে।

