শিক্ষার মানোন্নয়নে ড: কালাম এডুকেয়ার মিশনে শিক্ষক প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা : রঘুনাথগঞ্জ, ২৭শে জুলাই ২০২৫ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীরা যাতে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে তাদের সেরা রেজাল্ট করতে পরে এই বিষয় নিয়ে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লবনচোয়ার ড: কালাম এডুকেয়ার মিশনে একটা শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সভা সম্পন্ন হল। মিশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম এর আহ্বানে অনুসন্ধান সোসাইটি, বেস এডুকেশনাল হাব-এর বিশিষ্ট শিক্ষকেরা উপস্থিত হন এদিনের প্রশিক্ষণ সভায়।
অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষক প্রশিক্ষণ সহ মূলত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন রকমের উদ্ভাবনী মূলক ব্যবস্থাপনার আয়োজন করা হয়। খাদেমুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল, রাসনাউল আলম, ফরিদ হোসেন, পান্থ মল্লিক, নায়ীমুল হক প্রমূখ অভিজ্ঞ শিক্ষকরা ছাত্র – ছাত্রীদের সম্মুখে তুলে ধরেন কী ভাবে সর্বোচ্চ নম্নর পেয়ে রাজ্যের মেধাতালিকায় স্থান পাওয়া যায়, কীভাবে পরীক্ষায় প্রশ্নের টু দা পয়েন্ট উত্তর লিখতে হয়, লিখন কাঠামো কেমন হওয়া উচিৎ, কোন আঙ্গিকে উত্তর লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায় ইত্যাদি। সারাদিনের এই কর্মসূচিতে মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রীরা খুবই অনুপ্রাণিত হয় এবং তারা আশা প্রকাশ করে এই প্রশিক্ষন তাদের সর্বোচ্চ নম্নর পেতে বিশেষ সাহায্য করবে।

মিশনের ছাত্র -ছাত্রীদের উৎসাহ, সুষ্ঠু পরিচালন ব্যবস্থা, সুস্থ পরিবেশ দেখে খুশি হন অনুসন্ধান সোসাইটির শিক্ষকেরা। আসন্ন মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৫ প্রতিযোগিতা সুন্দরভাবে আয়োজন করার তাগিদে এদিন একটি বিশেষ সভারও আয়োজন করা হয়। যেখানে পৌরোহিত্য করেন বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম। স্বাভাবিকভাবেই সকলেরই আন্তরিকতায় খুশি ড: কালাম এডুকেয়ার মিশনের সেক্রেটারি সাদিকুল ইসলাম। তিনি আশ্বাস দেন আগামীদিনেও মিশনের ছাত্র-ছাত্রীদের জন্য এ ধরনের আরও বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

