‘ঘনিষ্ঠ মুহূর্তে’র ভিডিও ভাইরাল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! কী বললেন?
বাংলার জনরব ডেস্ক : ‘ঘনিষ্ঠ মুহূর্তে’র ভিডিও ভাইরাল নিয়ে বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলেরই কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলেই দাবি তাঁর।শুক্রবার দিলীপ ঘোষ বলেন, “ভিডিওটি প্রসঙ্গে শুনেছি। দেখেছি। দলের একাংশ ষড়যন্ত্র করেছে। এরা যে কত নিচে নামতে পারে, তার এটাই প্রমাণ। এটা ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা। এরা যোশীজিকেও অপদস্থ করতে ছাড়েনি।” এই ভিডিওর সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন দিলীপ। প্রসঙ্গত উল্লেখ্য, সোশাল মিডিয়ায় সম্প্রতি দিলীপের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে, এটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত! যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে, এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো, তাতে কোনও সন্দেহ থাকার অবকাশ নেই। ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনওভাবেই দিলীপ ঘোষ নন।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর থেকেই যেন বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে বদল এসেছে। একসময়ে অতিসক্রিয় নেতা দিলীপই এখন দলে যেন ব্রাত্য। যে দিলীপ ঘোষ বাংলায় পদ্মের বীজ বপন করেছেন, সেই নেতাই এখন নাকি দলীয় কোনও অনুষ্ঠান কিংবা মিটিং মিছিলে আর ডাক পান না।

