কলকাতা 

বৃহস্পতিবার সাতসকালেই ধর্মতলার বাসট্যান্ড থেকে উদ্ধার তিন লক্ষ টাকা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার সাত সকালে ধর্মতলার বাসট্যান্ড থেকে উদ্ধার করা হলো তিন লক্ষ টাকা। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা এই টাকা উদ্ধার করেছে বলে জানা গেছে। মানোয়ার শেখ নামের ব্যক্তি যিনি মালদহের কালিয়াচক থেকে কলকাতা এসেছিলেন তার ব্যাগ থেকে এই টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ মনে করছে এই টাকার মধ্যে ৫০০ টাকার নোটগুলি জাল হতে পারে।

ঘটনাস্থলেই ‘টাকা’ গোনার কাজ শুরু করেছেন পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যেরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ৫০০ টাকার যে বিপুল সংখ্যক নোট উদ্ধার হয়েছে, সেগুলি জাল।

এই ঘটনার নেপথ্যে জাল নোটের কারবারিরা রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মানোয়ার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মালদহের কালিয়াচক থেকে কলকাতায় এসেছিলেন। এই জাল নোট তিনি অন্য কোথাও পাচারের পরিকল্পনা করেছিলেন বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে বৃহস্পতিবারই আদালতে হাজির করানো হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানাতে পারে। লালবাজার সূত্রে খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ