জেলা 

শিশু-বান্ধব প্রাইমারি স্কুল তৈরির ভাবনায় দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা মানচিত্রে শনিবার (২ মে ২০২৪) সূচনা হল নতুন একটি অধ্যায়ের। শিশুদের জন্য নতুন ভাবনায় বেস আন-নূর মডেল স্কুল গড়ে তুলতে চলেছে সম্পূর্ণ শিশু বান্ধব প্রাইমারি স্কুল, যার নাম হবে বেস মডেল স্কুল। জিডি স্টাডি সার্কেলের অধীনে থাকা প্রায় ৭৫টি স্কুলের মধ্যে একটি হল বেস আন-নূর মডেল স্কুল। শনিবার হরিপুরে এই স্কুলের গার্লস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিশিষ্ট মানুষদের নিয়ে এক বিশেষ বৈকালিক অধিবেশন যেখানে এই প্রাথমিক বিদ্যালয় সূচনার কথা ঘোষণা করেন স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম। ঐতিহাসিক এই ঘোষণায় সঙ্গে ছিলেন মকশেদ আলী, আব্দুর রাজ্জাক, রাসনাউল আলম প্রমূখ।

তাঁরা বলেন, বেস মডেল স্কুল ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের পর প্রাথমিক শিক্ষার দিকে তাঁদের দৃষ্টি নিবদ্ধ হওয়ার কারণ হল শিক্ষার মূল ভিত্তি শক্তিশালী করা। শৈশবকাল থেকেই শিশুদের মধ্যে সঠিক শিক্ষার বীজ বপন করে তাদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল সরকার, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রনাথ দাস, শিক্ষক শুভাশিস সিংহ, প্রধান শিক্ষক আইয়ুব আনসার, আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং আব্দুল বাসেদ উপস্থিত ছিলেন। তারা শিশু শিক্ষার গুরুত্ব, বাবা-মায়ের ভূমিকা, খেলাধুলার মাধ্যমে শিক্ষাদান এবং উন্মুক্ত পরিবেশে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

বেস মডেল স্কুলের প্রাথমিক বিভাগ একটি উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত, যা শিশুদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ। এই স্কুলের পথচলা শুরু হওয়ায় এলাকার শত শত শিশুর বাবা-মা উৎসাহিত হয়েছেন। আগামী ১৫ তারিখ থেকে স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদেমুল ইসলাম ।

এই উদ্যোগ শিশুদের মধ্যে সঠিক শিক্ষার বীজ বপন করে তাদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ মন্তব্য করেন তামিম ইসলাম। উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই স্কুল শিশুদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ প্রদান করবে বলে আশা ব্যক্ত করেছেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক দিব্য গোপাল ঘটক। অনুসন্ধান সোসাইটির মুখ্য উপদেষ্টা বিজ্ঞানী মতিয়ার রহমান খান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর উৎকর্ষ সাধনে বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ