কলকাতা 

পরিকল্পিত কুৎসা মহিলা সাংবাদিকের দাবি উড়িয়ে বললেন বহিষ্কৃত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মহিলা সাংবাদিককে হেনস্তার যে অভিযোগ উঠেছে তা পরিকল্পিত কুৎসা বলে দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। আজ সোমবার মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে বরানগর থানা তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠায়। থানায় যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে তাকে জেরা করে থানার পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর থানা থেকে ফিরে বাড়িতে সাংবাদিক বৈঠক করেন তিনি।

তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অসত্য। যে ঘটনার কথা ফেসবুক লাইভে বলা হয়েছে, তা ঘটেইনি। তন্ময় বলেন, ‘‘ভদ্রমহিলা আমার বাড়ি থেকে বেরিয়েছেন আনুমানিক ১০টা ৪০ মিনিটে। আমার পাশের বাড়ির এক যুবক আমায় রাতে জানিয়েছে যে, মেয়েটি হাসতে হাসতেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন। মেয়েটি ফেসবুক লাইভে বলেছেন যে, উনি শারীরিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত। আমরা বক্তব্য হল, যে সময়ে ঘটনা ঘটেছে বলা দাবি করা হয়েছে, তার পরে মেয়েটি প্রায় ২৫ মিনিট আমরা সাক্ষাৎকার নিয়েছে। এর পর আমার বাড়ি থেকে বেরিয়ে মেয়েটির সল্টলেক যাওয়ার কথা ছিল। সেখানে একটি সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল ওঁর। ওই সাক্ষাৎকার নিয়ে আমাদের দু’জনের মধ্যেও কথা হয়েছে। আমি ওঁকে একটা প্রশ্নও সাজেস্ট করে দিয়েছিলাম। যে এতটা ট্রমাটাইজ় (মানসিক ভাবে বিধ্বস্ত) হয়ে রয়েছে, তাঁর পক্ষে কি এত কাজ করা সম্ভব?’’

Advertisement

সিপিএম নেতা পাল্টা প্রশ্ন তুলেছেন, অভিযোগকারিণী মহিলা সাংবাদিকের শরীরের ওজন ৪০ কেজি। আর তাঁর ওজন ৮৩ কেজি। তিনি মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছেন বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা যদি সত্যি হয়, তা হলে কি ওই মহিলা সাংবাদিক সুস্থ থাকতে পারতেন?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ