শুক্রবার ভোরে শিয়ালদার ই এস আই হাসপাতালে আগুন! দমকলের দশটি ইঞ্জিনের সাহায্যে দু’ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে
বাংলার জনরব ডেস্ক : শুক্রবার ভোর পাঁচটা নাগাদ শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল কে খবর দেয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় দশটি দমকলের ইঞ্জিন। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে ৭৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার খরব পেয়ে হাসপাতাসে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত না হলেও কালো ধোঁয়ায় এক রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দমকলমন্ত্রী বলেন, “পুজোর কারণে অনেক রোগীই ছুটি পেয়ে বাড়ি ফিরেছিলেন। বড় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি এড়ানো গিয়েছে। দমকলকর্মীরা সাহসের সঙ্গে কাজ করেছেন।”

প্রাণহানি না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে দমকল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো, শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) বন্ধ থাকবে।

